০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

কাশিমপুর কারাগারে এক্সেল কামালের ফাঁসি কার্যকর

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাত ১১টা ১ মিনিটে এ দণ্ড কার্যকর করা হয়েছে।

ফাঁসি কার্যকর হওয়া ওই ব্যক্তি হলো, মাদারীপুরের শিবচর থানার বাহাদুরপুর এলাকার আবদুল বারেক হাওলাদারের ছেলে কামাল ওরফে এক্সেল কামাল। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতয়ালেরবাগ এলাকায় বসবাস করতেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, ২০০৪ সালে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে হাইকোর্টও মৃত্যুদণ্ড বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে সেখানেও তার বমৃত্যুদণ্ড বহাল থাকে।

ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়ের করলে গত ২৮ এপ্রিল তা খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। সবশেষে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে গত ১ নভেম্বর তা না মঞ্জুর হয়।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

কাশিমপুর কারাগারে এক্সেল কামালের ফাঁসি কার্যকর

প্রকাশিত : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২