০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে বিভিন্ন পয়েন্টে আওয়ামীলীগ নেতাকর্মীদের অবস্থান

রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরণের নাশকতা প্রতিরোধে দলীয় কার্যালয়ের সামনেসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শহরের দুই নম্বর রেলগেট এলাকার আওয়ামীলীগের কার্যালয়ে তারা অবস্থান নেন। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। বিভিন্ন পয়েন্টে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ¯েøাগানে দিতে থাকেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির যেকোনো ধরণের নাশকতা প্রতিরোধে আমরা প্রস্তুত। যদি তারা কোনো ধরনের নাশকতার চেষ্টা করে দাঁতভাঙ্গা জওয়াব দেবো।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, বিএনপির ষড়যন্ত্রের ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। তারা যদি অহিংস সমাবেশ করে আমাদের কোনো আপত্তি নাই। এটা তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু তারা যদি সহিংস পথে যায় নৈরাজ্য সৃষ্টি করে তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী আছে প্রয়োজন মতে ব্যবস্থা নেবে। আমরা শান্তির পক্ষে আছি।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আনোয়ার হোসেন বলেন, আমরা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান নেবো। যদি বিএনপি নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা দাঁতভাঙ্গা জওয়াব দিবো।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে বিভিন্ন পয়েন্টে আওয়ামীলীগ নেতাকর্মীদের অবস্থান

প্রকাশিত : ০৬:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২