চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড্ ইন্ডাষ্ট্রি এর কার্যালয়ে যৌথমুলধন কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর প্রদান কার্যালয়ের সহযোগিতায় ১৪ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় আরজেএসসি প্রদত্ত ডিজিটাল সেবা সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড্ ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথমুলধন কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর এর প্রদান কার্যালয়ের অতিরিক্ত নিবন্ধক (যুগ্ম সচিব) সন্তোষ কুমার পন্ডিত পিপিএ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চট্টগ্রামের নারী উদ্যোক্তারা অনেক বেশী সংগঠিত এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক স্বচ্ছল। তাদের ব্যবসা পরিচালনায় লিেিমটড কোম্পানী প্রতিষ্ঠা ও ব্যবসায়ের বিভিন্ন নিয়ম-নীতি সম্পর্কে ধারনা দেওয়ার ক্ষেত্রে আরজেএসসি সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
সভায় আরজিএসসি প্রদত্ত ডিজিটাল সেবা সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপনের পর প্রধান অতিথি ও আরজেএসসি এর কর্মকর্তাগণ উপস্থিত নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সভাপতির বক্তব্যে আরজেএসসি কর্তৃপক্ষ ও প্রধান অতিথি সন্তোষ কুমার পন্ডিত-কে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের নারী উদ্যোক্তারা ব্যবসার ক্ষেত্রে অনেক আগ্রহী। আরজেএসসি’র সহযোগিতা পেলে তারা সামনে এগিয়ে যাবে এবং ব্যবসার ক্ষেত্রে সফলতা লাভ করবে।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, আমরা নারীরা শুধু ঘর-সংসার নয়, ব্যবসার ক্ষেত্রেও অবদান রাখতে চাই। সকলের সহযোাগিতা পেলে আমরা অবশ্যই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবো এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবো।























