০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বেনাপোলে বিজয় দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার

বেনাপোলের চেকপোস্ট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮ টার দিকে সীমান্তের চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড গেটে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ১৪৫ বিএসএফকে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।
বিজিবির বেনাপোল আইসিপিক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের কমান্ডার এস আই শ্রী পাওয়ান এর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

এ সময় বিজয় দিবসের শুভেচ্ছা সহ কুশল বিনিময় করেন উভয় বাহিনীর সদস্যরা। বিজিবির পক্ষ থেকে বিজিবি দিবসের অগ্রীম শুভেচ্ছা জানান সুবেদার নজরুল ইসলাম। সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনী তাদের মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেনাপোল সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে থাকে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বেনাপোলে বিজয় দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার

প্রকাশিত : ১১:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২