কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের চার শতাধিক গরিব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্র কম্বল বিতরণ করা হয়।
১৮ই ডিসেম্বর রবিবার সকাল দশটা হতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়। এসব শীতবস্র কম্বল বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা, ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের চেয়ারম্যান, কম্বল বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব আবুল মনসুর মজুমদার রাজিব।
ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগনেতা কামাল উদ্দিন, আমির হোসেন,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হক, সুলতান মুন্সি মেম্বার, মোহাম্মদ শেফাউল করিম, জামাল হোসেন, জসিম উদ্দিন আবির,আতিকুর রহমান আবির,জয়নাম আবেদীন,তফাজ্জল হোসেন,মহিলা সদস্য রুমা আক্তার, আসমা আক্তার,ও রেহেনা বেগম প্রমূখ।
এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















