১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পলিটেকনিক হোস্টেল মাঠে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে ও পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দিবাকর ভূষণ মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত  বিভাগীয় কমিশনার( সার্বিক ) মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল আলম ফকির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ শামসুল হক। এছাড়া আরো বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র প্রকৌশলী আব্দুর রহিম, প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী বিশ্বনাথ মজুমদার, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক পরিষদের সভাপতি প্রকৌশলী শাহজাহান কবির, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী মোঃ শাদাত উল্লাহ, প্রাক্তন ছাত্র ও গৌরীপুর টিএসসি কারিগরি প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ আব্দুল মতিনসহ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী বর্তমান-প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের  মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র ইঞ্জি: ইমতিয়াজ আহমেদ, প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থী, নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত : ০৮:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২