০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে বিজয় মিছিলে চলন্ত বাসের ধাক্কা- আহত ১০, ভাংচুর

টাঙ্গাইলের কালিহাতীর বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী হওয়ার পর বিজয় মিছিলে চলন্ত বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিনিময় পরিবহনের একটি বাস ভাংচুর করেছে উত্তেজিত জনগণ। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এলেঙ্গা-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার ধুনাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ নং ওয়ার্ডে সদস্য পদে মোড়গ প্রতীক চান মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়। তার সমর্থকরা বিজয় মিছিল বের করে এলেঙ্গা-ময়মনসিংহ সড়ক দিয়ে যাচ্ছিলেন। মিছিলটি ধুনাইল এলাকায় পৌছলে পেছন থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে অন্তত ১০ জন আহত হয়। এতে মধ্যে পাঁচ জনের অবস্থার অবনতি হলে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ দিকে উত্তেজিত জনতা বিনিময় পরিবহনের বাসটি ভাংচুর করে। এ ঘটনার উপর উভয় দিকে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজনেটর সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে যানজট স্বাভাবিক হয়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

টাঙ্গাইলে বিজয় মিছিলে চলন্ত বাসের ধাক্কা- আহত ১০, ভাংচুর

প্রকাশিত : ০৯:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২