০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কালিহাতী বাংড়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ হাজার ২৯৭। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে রিটার্নিং কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীক নিয়ে মোঃ হাসমত আলী পেয়েছেন ৪ হাজার ৪৫৯ ভোট।
কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত  মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৪৫৫ জন।
জনপ্রিয়

সংসদীয় কমিটির সভাপতি হলেন পাবনা-২ আসনের এমপি সেলিম রেজা হাবিব

কালিহাতী বাংড়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

প্রকাশিত : ১১:০০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ হাজার ২৯৭। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে রিটার্নিং কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীক নিয়ে মোঃ হাসমত আলী পেয়েছেন ৪ হাজার ৪৫৯ ভোট।
কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত  মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৪৫৫ জন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব