১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

রনি তালুকদারের ১৯ বলে ফিফটি, রংপুরের ১৭৬ রানের বড় সংগ্রহ

১৯ বলে ফিফটি করলেন রনি তালুকদার। এবারের বিপিএল পেলো বড় স্কোরের দেখা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স।

রনির ফিফটিটি বিপিএলে কোনো বাংলাদেশি ব্যাটারের দ্রুততম। সবমিলিয়ে বিপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি অবশ্য ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিনের, ১৩ বলে।

মিরপুরে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল রংপুর। রনি তালুকদার শুরু থেকেই ছিলেন মারমুখী। উদ্বোধনী জুটিতে ৮৪ রান তোলেন তিনি নাইম শেখকে সঙ্গে নিয়ে। অবশেষে নবম ওভারে খুশদিল শাহর শিকার হন রনি। দুইশর ওপর স্ট্রাইকরেটে ৩১ বলে গড়া তার ৬৭ রানের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি আর একটি ছক্কার মার।

তবে আরেক ওপেনার নাইম শেখ অবশ্য টি-টোয়েন্টির মতো খেলতে পারেননি। ৩৪ বলে ২৯ করে আউট হন তিনি। এরপর শোয়েব মালিক ২৬ বলে ৩৩, সিকান্দার রাজা ১০ বলে ১২, নুরুল হাসান সোহান ১১ বলে একটি করে চার-ছক্কায় করেন ১৯ রান।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

রনি তালুকদারের ১৯ বলে ফিফটি, রংপুরের ১৭৬ রানের বড় সংগ্রহ

প্রকাশিত : ০৯:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩