বেশির লাভের লোভে বিষ তামাক চাষ। নির্দিষ্ট আইন না থাকায় ক্ষতিকর তামাক চাষে ভেড়ামারার কৃষক। কোম্পানিগুলোর বিভিন্ন সুযোগ সুবিধা আর চমকপ্রদক প্রস্তাবে ঋনের চালে বন্দী হয়ে তামাক চাষ করছেন তারা। কৃষি বিভাগ বলছে নিরুচ্ছাই পাশাপাশি বিকল্প ফসল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। সরেজমিনে মাঠ ঘুরে দেখা যায় শত শত বিঘা জমিতে তামাক চাষ করে চলেছে কৃষকরা। সকল কৃষকরা ক্ষতিকর জেনেও অধিক লাভের আশায় তামাক চাষ করছেন। কৃষকরা আরও জানান ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় বাধ্য হয়ে তামাক চাষ করছেন এমনটাই বলছেন তারা। তামাক চাষে যেমন জমির উর্বরতা নষ্ট হয় তেমন মানুষের শরীরে বাসা বাধে নানান রোগ। অনেক কৃষক শ্বাসকষ্ট সহ কিডনি রোগে ভুগছেন।
চিকিৎসকরা বলছেন, তামাক চাষ কতটা ভয়ংকর যারা চাষ করছেন আর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তামাক মানে বিষ, রয়েছে মৃত্যুর ঝুঁকি। বিশ্বের মোট তামাক উৎপাদনের ১.৩% বাংলাদেশে উৎপাদন করা হয়। জমির ব্যবহার হিসেবে বাংলাদেশে ১৪তম দেশ আর উৎপাদনের পরিমাণ হিসেবে ১২ তম অবস্থানে।
কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশের বিভিন্ন জেলায় প্রায় ৪৬৪৭২ হেক্টর জমিতে প্রায় ৮৭৬২৮ টন তামাক উৎপাদন করা হচ্ছে। তামাক চাষ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি যেহেতু খাদ্য ফসলের জমিতেই তামাক চাষ করা হয় এবং খাদ্য ফসল চাষিরাই এর সাথে যুক্ত হয়ে পড়েন। ফলে তামাক চাষের কারণে খাদ্য ফসল চাষ ব্যাহত হয়। তামাক চাষের কারণে ফসল অন্যান্য কার্যক্রমও বন্ধ হয়ে যায়। যেমন গবাদি পশু ও হাঁস-মুরগি পালন করা যায় না। দেশে ধুমপায়ীর সংখ্যা কম বেশি সত্যি ১ কোটি ৮০ লাখ, প্রাপ্তবয়স্ক পুরুষদের ৪২ শতাংশই ধুমপায়ী। সেই হিসেবে বর্তমানে বাংলাদেশে সিগারেটের বাজার কমপক্ষে বিশ হাজার কোটি টাকার এবং তা ক্রমাগত বাড়ছে। বাংলাদেশের প্রাপ্তবয়স্ক পুরুষদের ২৮ শতাংশ বেশি সিগারেট খায় এবং কমপক্ষে ২১ শতাংশ পুরুষ বিড়ি খায়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


















