০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ভোটে দাঁড়াচ্ছেন পপি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • 271

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। এই ক্লাবটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এবার এই ক্লাবের সদস্য হলেন প্রিয়দর্শিনী মৌসুমী ও সাদিকা পারভীন পপি। আরো এক সুখবর হলো সদস্য হয়েই প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন পপি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফিল্ম ক্লাবের লাইব্রেয়ান ও পাবলিকেশন্স বিভাগে কর্মরত আবদুল্লাহ জেয়াদ। তিনি জানালেন, সম্প্রতি ফিল্ম ক্লাবের সদস্য হয়েছে নায়িকা মৌসুমী ও পপি। এই ক্লাবে মৌসুমীর সদস্য নাম্বার ৫২৩ ও পপির সদস্য নাম্বার ৫২৮।

আবদুল্লাহ জেয়াদ জানালেন, এবার ক্লাবের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নায়ক অমিত হাসান ও খলনায়ক আতিকুর রহমান লিটন। অমিত হাসানের প্যানেলে লড়বেন ১০ জন নির্বাহী সদস্য। তারা হলেন মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, সৈয়দ রাফি উদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আবদুল্লাহ জেয়াদ, ওমর সানী, সাদিকা পারভীন পপি ও রত্না কবির।

আতিকুর রহমান লিটনের প্যানেলে লড়বেন ৯ জন নির্বাহী সদস্য। তারা হলেন আবু সাকের, শামীম ওসমান, অপূর্ব রায়, এ কে এম মোস্তফা কামাল, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, কবির হোসেন, আব্দুর রহমান ও অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন।

আগামী ৩০ ডিসেম্বর ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে এফডিসিতে। যেখানে মৌসুমীর ভোটার নাম্বার ৪২৯ ও পপির ভোটার নাম্বার ৪৩০।

এবার ফিল্ম ক্লাবের মোট ভোটার সংখ্যা ৫১১ জন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

ভোটে দাঁড়াচ্ছেন পপি

প্রকাশিত : ০৭:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯