১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মুম্বাই-পুনে হাইওয়েতে এ দিন বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন শাবানা এবং তাঁর স্বামী গীতিকার জাভেদ আখতার।

সংবাদ সংস্থার খবর, বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাক খুব জোরে ছুটে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। এতে  জাভেদ চোট না পেলেও গুরুতর জখম হন শাবানা। তাঁদের গাড়িটির সামনের অংশ দুমড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে ট্রাকটিরও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রায়গড়ের পুলিশ।

পুলিশ জানাচ্ছে, শাবানাকে নবী মুম্ইোয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি

প্রকাশিত : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০