১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গোপন বৈঠকে গলেছে দুই ভাইয়ের সম্পর্কের বরফ

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তার বড় ভাই প্রিন্স উইলিয়ামের মনমালিন্য চলছিল প্রায় দু বছর ধরে। কিন্তু হ্যারির রাজপদবি বাতিল ইস্যুতে গলেছে ভাইদের সম্পর্কের বরফ। তারা দুজন গোপনীয় এক বৈঠকে নিজেদের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) দ্য সানের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।

রানি এলিজাবেথের সঙ্গে নরফোলক এর সান্ড্রিংহাম রাজকীয় বাড়িতে গত ১৩ জানুয়ারি বৈঠকে বসেছিলেন প্রিন্স হ্যারি, প্রিন্স উইলিয়াম ও প্রিন্স চার্লস। এই আনুষ্ঠানিক বৈঠকের আড়ালে হ্যারি ও উইলিয়াম বৈঠক করেন। সেখানে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

দুই ভাইয়ের সম্পর্ক রক্ষায় এটি ছিল অসাধারণ অগ্রগতি। তারা বুঝতে পেরেছিলেন এবার তারা দূরত্ব কমিয়ে না আনলে তা আর কখনোই সম্ভব হবে না।

এদিকে রাজবধূ কেট মিডলটন ও মেগান মার্কেলও কয়েকদফা আলোচনা করেছেন। তাদের সম্পর্ক আগের চেয়ে ভালো বলেই ইঙ্গিত মিলছে।

প্রসঙ্গত, হ্যারি ও মেগানের ইচ্ছাতে রানি এলিজাবেথ জানিয়েছেন, চলতি বসন্তের পর থেকেই তাদেরকে আর রাজকীয় দায়িত্বপালন ও পদবি এইচআরএইচ (হিজ/হার রয়েল হাইনেস) ব্যবহার করতে হবে না। তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন।

বিজনেস বাংলাদেশ/বি এইচ

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

গোপন বৈঠকে গলেছে দুই ভাইয়ের সম্পর্কের বরফ

প্রকাশিত : ০৪:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০