০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মুচলেকায় জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন করা মামলায় পাঁচ হাজার টাকায় মুচলেকায় জামিন পেলেন গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলামের আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

গত ৩ জানুয়ারি ড. ইউনূসসহ তার প্রতিষ্ঠানের আরো তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য এ সমন জারি করেন আদালত।

এর আগে ৫ জানুয়ারি শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন করায় মীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম।

মামলার বিবাদীরা হলেন গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকর।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

মুচলেকায় জামিন পেলেন ড. ইউনূস

প্রকাশিত : ১২:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০