০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গিলাবেড়াইদ ও জৈনাবাজর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আইয়ুব জানান, সকাল পৌনে আটটায় অজ্ঞাত ওই যুবক (৩০) উপজেলার গিলাবেড়াইদ (হাজী মফিজ উদ্দিন সিএনজির পাম্পের) এলাকা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকাগামী দ্রুত গতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপর দিকে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে অজ্ঞাত এক ভিক্ষুক (৭০) জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় ময়মনসিংহগামী দ্রুত গতির একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানতে বিভিন্ন স্থান খোঁজ নেয়া হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

সংসদীয় কমিটির সভাপতি হলেন পাবনা-২ আসনের এমপি সেলিম রেজা হাবিব

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ০২:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০