০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

২৪ ঘণ্টায় আরও ৭ জনের নমুনা পরীক্ষা, নতুন আক্রান্ত নেই

করোনাভাইরাস শনাক্তকরণে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এতে কারও আক্রান্ত হওয়ার লক্ষণ মেলেনি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আইইডিসিআরে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

ডা. ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আরও ৭ জনের নমুনা পরীক্ষা করেছি। তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। সবমিলিয়ে আমরা ১২৭ জনের নমুনা পরীক্ষা করেছি। এখন পর্যন্ত ৩ জনের শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ৮ মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে জানানো হয়, দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরে ৯ মার্চ সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে নতুন করোনা আক্রান্ত নেই।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

২৪ ঘণ্টায় আরও ৭ জনের নমুনা পরীক্ষা, নতুন আক্রান্ত নেই

প্রকাশিত : ১২:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০