০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মাগুরার শালিখায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

মাগুরার শালিখায় বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান মোঃ আরিফুল ইসলামের(২৮) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সারে বারোটায় ছান্দড়া চৌরাস্তার পশ্চিমে মালিপাড়ায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বৈদ্যুতিক দুর্ঘটনায় শিকার হন তিনি।

মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, দূর্ঘটনার পরপরই প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে এম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত দশটায় সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোঃ আরিফুল ইসলাম মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সীমাখালী অভিযোগ কেন্দ্রের লাইনম্যান গ্রেড টু পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়।

জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরার শালিখায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

প্রকাশিত : ০২:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০