০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘ঈদুল ফিতরের মতো সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। টিকিটও বিক্রি হবে শুধু মাত্র অনলাইনে।
আজ (১৮ জুলাই) গণমাধ্যমকে একথা জানান তিনি। রেলমন্ত্রী জানান, করোনা রোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোন পরিকল্পনা নেই রেলের। চলবে স্বাস্থ্যবিধি মেনেই।
তিনি আরও বলেন, গরু-ছাগল পরিবহনের জন্য যে এনিমেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সে বিষয়ে এখনো কোনো সাড়া মেলেনি।
এছাড়া, ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা এবং টিকিট বিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে কাজের সর্বশেষ অবস্থা পরিদর্শন করেন রেলমন্ত্রী।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

‘ঈদুল ফিতরের মতো সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন’

প্রকাশিত : ০১:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০