০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

রাজবাড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

রাজবাড়ী সদর থানার আহলাদীপুর গ্রাম থেকে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-৮।

গত বুধবার রাতে সাড়ে ১০টার দিকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান চালায়। আটক যুবকের নাম মোহাম্মদ শাহ (২৫)। সে মিয়ানমারের বছিদহ জেলার মুন্ডু থানার পাদগুনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। মোহাম্মদ শাহ কক্সবাজারের উখিয়ার জামতলী এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদ শেষে আটক মোহাম্মদ শাহকে রাজবাড়ি থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বুধবার র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

রাজবাড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রকাশিত : ০২:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০