০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বেসরকারি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে: স্বাস্থ্য সচিব

দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান বন্ধ করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃবৃন্দ এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালাবে।’

সচিব আরও বলেন, ‘মানুষ যাতে তাদের অভিযোগ জানতে পারে সেজন্য আমরা হটলাইন নাম্বার চালুর বিষয়টি বিবেচনা করছি।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আগামী ২৩ আগস্টের মধ্যে সব বেসরকারি হাসপাতালে তথ্য হালনাগাদ করা হবে। তারপর লাইসেন্স নবায়নের সময়সীমা ঠিক করে দেওয়া হবে। এরপরেও যারা লাইসেন্স নবায়ন করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বেসরকারি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে: স্বাস্থ্য সচিব

প্রকাশিত : ০৫:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০