০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মাগুরা জেলা যুবলীগের বিনামূল্যে ওষুধ বিতরণ

মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় অসহায়, দুস্থ, শিশুদের জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে  বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে জেলা যুবলীগ।

এ উপলক্ষে শহরের কালেজ রোডে  জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, মাগুরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমদ, পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিন,বাকি বিল্লাহ সান্টু প্রমুখ। আলোচনা সভা শেষে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রেজওয়ান আহমেদের কাছে শিশুদের জন্য ওষুধ হস্তান্তর করে বিনা মূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এছাড়া শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে  পথ শিশুদের মাঝে রান্না খাবার বিতরণ, সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা যুবলীগ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মাগুরা জেলা যুবলীগের বিনামূল্যে ওষুধ বিতরণ

প্রকাশিত : ০৪:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০