০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

৭ দিনের রিমান্ডে এসআই আকবর

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যার নেপথ্যকারী এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (বরখাস্ত) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে কঠোর পুলিশি পাহারায় পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে হাজির করেন। এসময় তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন বলেন, আদালতে ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রায়হান হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য পিবিআই আকবরকে জিজ্ঞাসাবাদ করবে। সেই সাথে তার সহযোগীদের সম্পর্কে তথ্য জানতে চাইবে পিবিআই।

জানা যায়, এরআগে সোমবার সকালে কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগীতায় পুলিশ আকবরকে গ্রেফতার করে। সোমবার জেলা পুলিশ রাত ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করেছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

৭ দিনের রিমান্ডে এসআই আকবর

প্রকাশিত : ০২:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০