০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

পিএইচডি ডিগ্রি পেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডির বিষয় ছিল-‘বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস অব বর্ডার গার্ড বাংলাদেশ: ইস্যু ইন ট্রান্সন্যাশনাল থ্রেট।’

বিইউপি-এর একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় রোববার এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। সেনাবাহিনী প্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পিএইচডি ডিগ্রি পেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

প্রকাশিত : ০৮:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০