০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নতুন মাইলফলক ছুঁলেন এমবাপ্পে

এতদিন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ২০ গোল করার রেকর্ডটি দখলে ছিল বার্সেলোনা তারকা লিওনেল মেসির। গতরাতে ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে গোল করে রেকর্ডটি নিজের করে নিলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। খবর বিবিসির।

বুধবার রাতে বাসাকসেহিরের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর এমবাপ্পে আরো একটি গোল করেন ম্যাচের ৬২ মিনিটে। এরই মধ্য দিয়ে মাত্র ২১ বছর ৩৫৫ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ২০ গোলের মাইলফলক ছুঁলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তরুণ।

এর আগে মেসি এমন কীর্তি গড়েছিলেন ২২ বছর ২৬৬ দিন বয়সে। এছাড়া রাউল গঞ্জালেস ২০ গোল করেছিলেন ২২ বছর ২৯৭ দিনে। ক’দিন আগেই ফরাসী লিগ ওয়ানে মন্টেপিলারের বিপক্ষে আরেকটি কীর্তি গড়েন এমবাপ্পে। পিএসজির হয়ে ক্যারিয়ারের ১০০তম গোলটি করেছিলেন এই ফরাসি তারকা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নতুন মাইলফলক ছুঁলেন এমবাপ্পে

প্রকাশিত : ১১:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০