০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৯৯৯-এ কল করে মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে দিয়েছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর দেওয়া তথ্যে মাদক ব্যবসায়ীর ঘরের মেঝেতে পুঁতে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার গির্দা নতুন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। গ্রেফতার ব্যক্তির নাম পিয়াস। তিনি ওই এলাকার মোমেন মিয়ার ছেলে। তার স্ত্রীর নাম রানী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গ্রেফতার পিয়াস একজন মাদক ব্যবসায়ী। পিয়াস দীর্ঘদিন ধরে স্ত্রী রানী বেগমকে বিভিন্ন অজুহাতে অহেতুক মারধর করতো। নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে ৯৯৯-এ কল করে স্বামীর মাদক ব্যবসার তথ্যটি জানান রানী।

ওসি আরও বলেন, পুলিশকে বিষয়টি অবহিত করার পর তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় পিয়াসের ঘরের মেঝেতে পুঁতে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পিয়াসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

প্রকাশিত : ১১:২২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০