০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রাজধানীর সব ভাস্কর্য নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার

রাজধানী ঢাকার ভাস্কর্যগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এ সময় প্রয়োজনে ভাস্কর্যের নিরাপত্তায় সাদা পোশাকে নিরাপত্তাকর্মী ও সিসিটিভির ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। সভাটি রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

চলমান মহামারি করোনাভাইরাস প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়েও সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজধানীর সব ভাস্কর্য নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৮:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০