০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

আবারো আন্দোলনে নামছে শিক্ষার্থীরা

হল না খুলেই পরীক্ষার তারিখ ঘোষণা দেয়ায় তীব্র শীত উপেক্ষা করে আন্দোলন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থী। হল খুলে দিয়ে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেয়ার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গত বুধবার দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন তারা।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া ঢাবির ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, ‘লকডাউনের সময় যখন অনলাইনে ক্লাস শুরু হয় তখন শিক্ষকরা আমাদের বলেছিলো আমরা শুধু যোগাযোগ রক্ষা, খোঁজ-খবর নেয়ার জন্য অনলাইন ক্লাস শুরু করেছি। কিন্তু ক্লাসে কতজন অংশগ্রহণ করতে পেরেছে? এরই মাঝে হঠাৎ করে পরীক্ষার ঘোষণা! অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের যাদের চাকরির দায়বদ্ধতা আছে, পারিবারিক দায়বদ্ধতা আছে তাদের জন্য খুবই আনন্দের সংবাদ। আমরা এরকম সিদ্ধান্ত কে সাধুবাদ জানাই।’

‘তবে, প্রশাসন আবাসিক হলগুলো না খুলে দিয়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তটি খুবই অন্যায় ও অযৌক্তিক। তাই আমরা হল খুলে, মেকাপ ক্লাস দিয়ে পরীক্ষা নেয়ার দাবিতে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের দাবি আদায় না হলে আমরা আল্টিমেটাম দিয়ে হলে ওঠার কর্মসূচি হাতে নেব।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আবারো আন্দোলনে নামছে শিক্ষার্থীরা

প্রকাশিত : ০২:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০