০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

অসুস্থ রজনীকান্ত, হাসপাতালে ভর্তি

হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। তার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে উঠানামা করছে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে আজ সকালেই তাকে ভর্তি করা হয়।

হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। করা হয়েছে মেডিকেল পরীক্ষাও। করোনা সংক্রমণের কোনও লক্ষণ নেই তার। তবে যতক্ষণ না অভিনেতার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালেই থাকবেন তিনি।

কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের তামিলনাড়ু বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তবে তার আগে তার একটি ছবির শুটিংয়ের চার কর্মী করোনা সংক্রমিত হওয়ায় নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন রজনী। পরে পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এলেও নিভৃতবাসেই ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

অসুস্থ রজনীকান্ত, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ০৪:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০