০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

দক্ষিণ এশিয়ার ৩ রাষ্ট্রপ্রধান ঢাকায় আসছেন

স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার ৩ রাষ্ট্রপ্রধান চলতি মার্চের ১৭ থেকে ২৬ তারিখ সময়ের মধ্যে ঢাকা সফরে আসছেন।

এ তিনজন হলেন- মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ ও ২৭ মার্চ ঢাকা সফর করবেন এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর ২৬ মার্চের আগেই ঢাকা সফরের কথা রয়েছে। দক্ষিণ এশিয়ার এ তিন রাষ্ট্রপ্রধানের ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয় চূড়ান্ত করতে আগামী ৪ মার্চ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঝটিকা সফরে ঢাকা আসছেন।

এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। এতে দুই দেশের সব বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে। এছাড়া বৈঠকে নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুই দেশের মধ্যে কোন কোন খাতে আরো অগ্রগতি হবে, তাও চূড়ান্ত করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

দক্ষিণ এশিয়ার ৩ রাষ্ট্রপ্রধান ঢাকায় আসছেন

প্রকাশিত : ০৮:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১