১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিয়ের দাবিতে বাড়িতে ছেলের প্রেমিকা, সারা রাত পাহারা দিলেন বাবা

বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেওয়া ছেলের প্রেমিকাকে সারা রাত পাহারা দিয়েছেন প্রেমিকের বাবা। এর আগে প্রেমিকা বাড়িতে আসার খবরে পালিয়ে যান প্রেমিক, এমন ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলায়।

জানা গেছে, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নিতে আসা ছেলের কিশোরী প্রেমিকা আত্মহত্যা করতে পারে এমন আশঙ্কা থেকেই রাতভর পাহারা দেন ছেলের বাবা।

স্থানীয়রা জানিয়েছে, উপজেলার বাওট গ্রামের দিনমজুর আব্দুল বারির মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ময়না গত মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকার তার প্রেমিক আকাশের বাড়িতে ওঠে।

খবর পেয়ে আকাশ বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু আকাশ বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ময়না। তাই আকাশের বাবা জহুরুল ইসলাম রাত জেগে ছেলের প্রেমিকাকে পাহারা দিয়েছেন, যাতে মেয়েটি কোনো দুর্ঘটনা না ঘটায়।

বিষয়টি সমাধানে বুধবার রাতে সামাজিকভাবে বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্য বক্তিরা। পরে রাতেই মেয়েটিকে বুঝিয়ে তার বাড়িতে পাঠানো হয়।

জানা গেছে, পলাতক প্রেমিক আকাশ ফিরে আসলে বিষয়টি নিয়ে আবার বসা হবে। মেয়েটিকে বিয়ে করতে রাজি না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

বিয়ের দাবিতে বাড়িতে ছেলের প্রেমিকা, সারা রাত পাহারা দিলেন বাবা

প্রকাশিত : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১