০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ওবায়দুল কাদের সাহেব দিশেহারা: কাদের মির্জা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজকে দিশাহারা। আজকে কিছু ষড়যন্ত্রকারীর খপ্পরে পড়ে আজকে তার উসকানিতে, তাঁর মদদে আজকে এখানে তারা সমাবেশ করছে। অথচ আমাদের দল সমাবেশ বন্ধ করেছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে অগ্নিঝরা ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার অপরাধ আমি কেন শেখ হাসিনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করি। এটাই হচ্ছে আমার অপরাধ। উনি বরদাশত করতেছেন না। আমি তো নেত্রীর সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করে নির্বাচন করতেছি, সব কিছু করতেছি। আমি এটা থেকে সরতে পারব না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আজকে আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

ওবায়দুল কাদের সাহেব দিশেহারা: কাদের মির্জা

প্রকাশিত : ০৪:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১