১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে মশারি মিছিল

মশা নিধনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের সামনে মশারি নিয়ে মিছিল করেছেন নগরবাসী।

বুধবার (১০ মার্চ) সকালে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে এ মিছিল করা হয়।

মিছিলে যুব অধিকার পরিষদের নেতারা ও এলাকাবাসী অংশ নেন।

যুব অধিকার পরিষদের নেতারা জানান, শীত আসার পর থেকেই গাজীপুরে মশার উপদ্রব বাড়তে থাকে। এখন চরম পর্যায়ে পৌঁছেছে। দিনে কিংবা রাতে মশার যন্ত্রণা থেকে রেহায় পাচ্ছেন না নগরবাসী। যার কারণে মশানিধনের দাবিতে মশারি মিছিলের আয়োজন করা হয়েছে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী।

গাজীপুরের শিববাড়ী মোড় থেকে মশানিধনের দাবিতে নগর ভবন অভিমুখে একটি মশারি মিছিল নিয়ে যায়। এসময় তাদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেন। পরে তারা নগর ভবনের মূল গেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এসময় বক্তব্য দেন- যুব অধিকার পরিষদের নেতা ও প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আরমান হোসেন, মমিন আকন্দ, আসাদুজ্জামান নূর ও শহীদ অহমেদ প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে মশারি মিছিল

প্রকাশিত : ০৮:২৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১