০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

কাউন্সিলরদের দায়িত্বে অবহেলা রয়েছে: মেয়র আতিক

রাজধানীতে মশা বৃদ্ধির পেছনে ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্বে অবহেলা রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ শনিবার সকাল ৯টার দিকে ডিএনসিসির মশক নিধন কর্মসূচির পঞ্চম দিনের কার্যক্রম পরিদর্শনে নগরীর ভাটারা এলাকায় এসে এ মন্তব্য করেন তিনি।

এর আগে শনিবার সকাল ৮টায় ভাটারা থানার সামনের ১০০ ফুট সড়ক থেকে মশক নিধনে ক্রাশ কর্মসূচি শুরু করে ডিএনসিসি। অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন মেয়র আতিকুল।

এসময় এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘দ্রুতই মশার উপদ্রব থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। তবে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।’ তিনি বলেন, ‘রাজধানীতে এখন কিউলেক্স মশার উপদ্রব বেড়ে গেছে। ফলে গত ৮ মার্চ থেকে আমরা মশা নিধনে ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি। এই অভিযানে এক হাজার ৪০০ মশক কর্মী একযোগে কাজ করছেন।

মেয়র আতিক আরো বলেন, ‘আমরা এই অভিযানে দেখেছি, ব্যক্তি মালিকানাধীন জলাশয়ে মশার প্রজনন বেশি। এসব জায়গা নিজ দায়িত্বে মালিককে পরিষ্কার রাখতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

কাউন্সিলরদের দায়িত্বে অবহেলা রয়েছে: মেয়র আতিক

প্রকাশিত : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১