০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ম্যালেরিয়ায় আক্রান্ত আর্সেনালের এমেরিক অবামেয়াং

আর্সেনাল ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং

নিজ দেশ গ্যাবনের হয়ে খেলতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন আর্সেনাল ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ম্যালেরিয়া আক্রান্ত হওয়ায় স্লাভিয়ার প্রাহার বিপক্ষে ইউরোপা লিগের শেষ আটের ফিরতি লেগ খেলতে চেক প্রজাতন্ত সফরেও যেতে পারেননি তিনি। তবে তার দল আর্সেনাল বড় জয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করেছেন অবামেয়াং। ইনস্টাগ্রামে হাসপাতালে তোলা নিজের এক ছবি পোস্ট করে লেখেন, এই সপ্তাহে কয়েকদিন ধরে হাসপাতালে কাটাচ্ছি। ইতিমধ্যে একটু ভালো বোধ করছি। ডাক্তারদের ধন্যবাদ যে, খুব দ্রুত এই ভাইরাসটি শনাক্ত করে আমাকে ভালোভাবে চিকিৎসা দেওয়ায়। গত কয়েক সপ্তাহ আমি ভালো ছিলাম না। তবে আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসবো এবার।

গত ২৫ মার্চ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে ৩১ বছর বয়সী গানার তারকা গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর বিপক্ষে গ্যাবনের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোলও করেন। এরপর ৮ এপ্রিল তিনি ইউরোপা লিগে স্লাভিয়া প্রাহার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও মাঠে নামেন। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে গত রবিবার ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ছিলেন না অবামেয়াং।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন স্পেশাল ইউনিট

ম্যালেরিয়ায় আক্রান্ত আর্সেনালের এমেরিক অবামেয়াং

প্রকাশিত : ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১