০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

‘খালেদাকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করতেই বিদেশে নেয়ার ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী

‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন আসলে তাকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করার জন্য বিএনপি নেতাদের দুরভিসন্ধি কি না সেটি একটি প্রশ্ন’ বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবনে রবিবার সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ‘খালেদা জিয়াকে ‘মাইনাস’ করাতেই বিএনপিনেতারা তাকে বিদেশে নেয়ার আবেদন করেছে কি না’ -এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘বিএনপির মধ্যে তো নানা ধরনের অন্ত:কোন্দল আছে। আমরা যেগুলো পত্রপত্রিকায় দেখি, তাদের চেয়ারম্যানের লোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোক, আবার এর মধ্যেও নানা ধারা-উপধারা আছে এবং এগুলোর বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময়ে দেখেছি।’

মন্ত্রী বলেন, ‘অন্ত:কলহে নিজেদের মারামারিতেই বিএনপির বিভিন্ন সভা-সমিতি পন্ড হয়ে যায়। পত্রপত্রিকায় দেখতে পাই, তাদের একেক নেতা একেক ধরনের কথা বলেন।’

‘সুতরাং দেশে চিকিৎসা নিয়ে যখন বেগম জিয়া সুস্থ হয়ে উঠছেন এমন সময়ে বিএনপির যেসব নেতৃবৃন্দ তাকে বিদেশ পাঠাতে বলছে, সেটির মধ্যে কোনো দুরভিসন্ধি আছে কি না, সেটিও একটি জিজ্ঞাস্য বিষয়’ বলেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘খালেদাকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করতেই বিদেশে নেয়ার ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১