০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

‘মেট্রোরেল নির্মাণ কাজের অগ্রগতি ৬৩ শতাংশ’

ফাইল ছবি

মেট্রোরেল নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬৩ দশমিক ২৬ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (১১ মে) সকালে প্রথম মেট্রো ট্রেন সেট এবং মেট্রোরেল নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় সাংবাদিকদের এ তথ্য জানান সেতুমন্ত্রী। রাজধানীর উত্তরা এলাকায় মেট্রোরেল ডিপো পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬৩ দশমিক দুই ছয় শতাংশ। প্রথম পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও এলাকার অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৪ দশমিক ৭৯ শতাংশ।

সেতুমন্ত্রী জানান, দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও এলাকা থেকে মতিঝিল এলাকার অংশের পূর্ত কাজের অগ্রগতি ৫৯ দশমিক সাত আট শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম, রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫৪ দশমিক ৪০ শতাংশ।

জাপানের অ্যাম্বাসেডর এবং জাইকার কান্ট্রি ডিরেক্টরও ডিপোস্থলে উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ-ইউনিটের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত

‘মেট্রোরেল নির্মাণ কাজের অগ্রগতি ৬৩ শতাংশ’

প্রকাশিত : ০৩:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১