১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঢাকা, কুমিল্লা ও সিলেট শূন্য আসনে উপনির্বাচন ১৪ জুলাই

জাতীয় সংসদের ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই।

বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো হুমায়ুন কবীর খোন্দকার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সচিব বলেন, আসনগুলোর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগহণ করা হবে আগামী ১৪ জুলাই।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করেছিল কমিশন।

সভায় স্থগিত হয়ে যাওয়া ৩৭১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে ইসি। আগামী ২১ জুন ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইদিন ১১টি পৌরসভা ও লক্ষীপুর-২ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১১ এপ্রিল এসব ইউপিতে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ঢাকা, কুমিল্লা ও সিলেট শূন্য আসনে উপনির্বাচন ১৪ জুলাই

প্রকাশিত : ০৩:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১