০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

 দীর্ঘ হচ্ছে খুলনায় মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু

খুলনায় দফায় দফায় বিধি-নিষেধ ও লকডাউন দিয়েও করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। এর মধ্যে ১১ জন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃত্যু ১২ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রামপালের লাবনী আক্তার (৪২), খুলনার মনি খন্দকার (৪০), বাগেরহাটের ফারুক আহমেদ (৭০) ও যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫)। এ হাসপাতালের ইয়েলো জোনে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন খালিশপুরের চান মিয়া (৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬) ও মহসিন রোডের জহুরুল হক (৭৪)।

গাজী মেডিক্যালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন যশোরের নওয়াপাড়ার আব্দুল হামিদ (৭০), গোপালগঞ্জের মরিয়ম বেগম (৭০), নড়াইলের আব্দুল বারি (৬৩) ও জিয়াউর রহমান (৩৮)।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

 দীর্ঘ হচ্ছে খুলনায় মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু

প্রকাশিত : ০১:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১