০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রূপগঞ্জে কারখানায় ৫২ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের হত্যা মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় ৫২ জনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। আজ শনিবার এ মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২টি প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

রূপগঞ্জে কারখানায় ৫২ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের হত্যা মামলা

প্রকাশিত : ০৩:৩১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১