১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বিশাল জয় বাংলাদেশের

হারারে টেস্টে অপেক্ষা করছিল শেষ দিনের রোমাঞ্চ। লড়াইটা উত্তেজনা ছড়াতে পারতো। সেটা আর হলো না। সফরের একমাত্র টেস্টটিতে পঞ্চম দিনে স্বাগতিক দল প্রতিরোধ গড়লেও ২২০ রানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল ৪৭৭ রানের। জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তো হতো। বাংলাদেশের হারের সম্ভাবনা কার্যত ছিল না, তবে হারারের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকায় ড্র করার চেষ্টা ছিল জিম্বাবুয়ের।

আগের দিনের অপরাজিত থেকে মাঠ ছাড়া ডিওন মায়ার্স মিরাজারে বলে আউট হওয়ার আগে ২৬ রান করেন। তবে পঞ্চম দিন বাংলাদেশের গলার কাঁটা হয়ে ছিলেন ডোনাল্ড টিরিপানো। ভিক্টর নিয়াচি ও ব্লেসিং মুজারবানির সঙ্গে দুটি দারুণ জুটি উপহার দিয়ে পরাজয়ের ব্যবধান কমান। অবশেষে তাকে তুলে নেন এবাদত হোসেন। ১৪৪ বলে ৬টি চারে ৫২ রান করেন তিনি। শেষ অবধি ২৫৬ রানে থামে দলটির দ্বিতীয় ইনিংস।

বাংলাদেশি বোলারদের মধ্যে মিরাজ ও তাসকিন ৪টি করে উইকেট ভাগ করে নেন। এ ছাড়া সাকিব আল হাসান ও এবাদত একটি করে উইকেট নেন।

এর আগে মাহমুদউল্লাহর ১৫০ রানের অসাধারণ ইনিংসে ভর করে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রান করে। জবাবে ২৭৬ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে পরে সফরকারীরা নিজেদের দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে এক উইকেট হারিয়ে ২৮৪ রানে ইনিংস ঘোসণা করে।

আগামী ১৬ জুলাই একই ভেন্যুতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুদল।

গুঞ্জনকে সত্যি করে টেস্ট থেকে অবসরই নিয়ে ফেললেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের পঞ্চম ও শেষ দিন ফিল্ডিংয়ে নামার সময় সতীর্থরা তাকে গার্ড অব অনার জানায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বিশাল জয় বাংলাদেশের

প্রকাশিত : ০৬:৫৬:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১