১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে র‌্যাবের সাথে গুলাগুলি, নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

সোমবার (১৯ জুলাই) ভোররাতে উপজেলার ৫ নম্বর যশরা ইউনিয়নের বারইল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‌্যাব-১৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো.তালাত।

তিনি বলেন, ভোর রাতে সংঘবদ্ধ কয়েকজন ব্যক্তিকে দেখে র‌্যাবের টহল টিম রাস্তায় গাড়ি থামায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওরা পালাতে শুরু করে। এসময় র‌্যাব সদস্যদের সন্দেহ হলে তাদের পিছু নেয়। তখন হঠাৎ ওরা র‌্যাব সদস্যদের উদ্দেশ্য করে গুলি চালায়। আত্মরক্ষার জন্য র‌্যাব পাল্টা গুলি চালালে ওরা পালিয়ে যায়।

পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থল তল্লাশি করে আহত অবস্থায় দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

র‌্যাবের অধিনায়ক আরও বলেন, ধারণা করা হচ্ছে এরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, নিহতদের পরিচয়সহ কয়টি আগ্নেয়াস্ত্র ও ইয়াবা পাওয়া গেছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে র‌্যাবের সাথে গুলাগুলি, নিহত ২

প্রকাশিত : ০২:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১