১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মায়ের মৃত্যুতে আইভীকে সমবেদনা শামীমের

মেয়র আইভীকে সমবেদনা জানালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আইভির মায়ের মৃত্যুতে শোক জানাতে আইভির বাসায় যান তিনি। সেখানে মায়ের মৃত্যুতে শোকাহত সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর মাথায় হাত বুলিয়ে স্বান্তনা দেন শামীম ওসমান। মেয়র আইভী তাকে কুলখানিতে উপস্থিত থাকার অনুরোধ করেন। শামীম ওসমানও উপস্থিত থাকবেন বলে জানান।

একজনের দুঃসময়ে আরেকজন পাশে থাকবে, সহমর্মিতা জানাবে, সেই নৈতিক দায়িত্ব থেকেই শোকাহত আইভিকে দেখতে যান বলে জানালেন শামীম ওসমান।

তাছাড়া তিনি আ্ইভির মাকে নিজের মায়ের মতো এবং নিজেকে তার সন্তানের মতো মনে করেন বলে সাংবাদিকদের জানান। এর আগে তিনি মেয়র আইভির মায়ের কবর জিয়ারত করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মায়ের মৃত্যুতে আইভীকে সমবেদনা শামীমের

প্রকাশিত : ০৯:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১