১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয়সারির দল পাঠানো নিয়ে আলোচনা কম হয়নি। আর টি-টোয়েন্টি সিরিজের মাঝে ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হলে তার সংস্পর্শে আসায় ভারতের আরও আটজন ক্রিকেটারকে যেতে হয়েছে আইসোলেশনে। এমন দলকে পেয়ে ঘরের মাঠের লঙ্কানরাও বেশ আনন্দ করল।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি জেতার পর তৃতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের একেবারে ধসিয়ে দিল। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করা ভারত ২০ ওভার ব্যাট করলেও ৮ উইকেট হারিয়ে ৮১ রানের বেশি করতে পারেনি। জবাবে ৭ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। সিরিজজয়ী স্কোর ৮২ করে তারা ৩ উইকেট হারিয়ে ও ৩৩ বল বাকি থাকতে।

২-১ ব্যবধানে এই সিরিজ জয় ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

প্রকাশিত : ১১:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১