১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আজ ব্যাংক বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে গত ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন চলছে। এরমধ্যেও ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলছিল। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়িয়ে কর্মদিবসের সংখ্যা কমানো হয়েছে। সেই কারণে আজ বুধবার সব ব্যাংক বন্ধ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একই কারণে চলতি মাসের প্রথম দিন গত রবিবার (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল।

এর আগে গত ২৮ জুলাই (বুধবার) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম। নির্দেশনায় বলা হয় ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। অভ্যন্তরীণ সমন্বয়ের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে।
আগামী বৃহস্পতিবার (৫ আগস্ট) ফের সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

আজ ব্যাংক বন্ধ

প্রকাশিত : ১১:০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১