০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আসছে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা

যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসছে ৩০ আগস্ট। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টায় টিকার এ চালান কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাওয়ার কথা জানান। সেই ৬০ লাখ ডোজ টিকার অংশ হিসেবে এই ১০ লাখ ডোজ আসছে ৩০ আগস্ট।

পরবর্তী সময়ে ক্রমান্বয়ে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রণালয় জানায়, ওইদিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

যুক্তরাষ্ট্র থেকে আসছে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা

প্রকাশিত : ০৪:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১