০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর এপিএস হয়েছেন ইসমাত মাহমুদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসমাত মাহমুদা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ), প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (উপসচিব) ইসমাত মাহমুদাকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ করা হলো।

তিনি যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা ইসমাত মাহমুদাকে তার সহকারী একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

উল্লেখ্য, ইসমাত মাহমুদা বিসিএস প্রশাসন ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ

প্রধানমন্ত্রীর এপিএস হয়েছেন ইসমাত মাহমুদা

প্রকাশিত : ০৪:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১