০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

টাইগারদের কাছে সর্বনিম্ন রানের লজ্জায় নিউজিল্যান্ড

টাইগারদের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড করেছে নিউজিল্যান্ড। টাইগারদের ৬১ রানের লক্ষ্য দিয়েছে দলটি।

ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা ভয়ংকর, অস্ট্রেলিয়ার পর হারে হারে টের পাচ্ছে নিউজিল্যান্ডও। মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই টাইগারদের বোলিংয়ে রীতিমত পর্যদুস্ত কিউইরা।

মোস্তাফিজ-সাকিব-নাসুমদের তোপে এবার টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবেছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের দল ১৬.৫ ওভারেই অলআউট হয়েছে ৬০ রানে। এটি যৌথভাবে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন।

এর আগে এই ফরমেটে নিউজিল্যান্ডের সবচেয়ে কমে অলআউট হওয়ার রেকর্ডটিও ছিল ৬০ রানের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশেরই মাঠে (চট্টগ্রামে) তাদের ১৫.৩ ওভারে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

টাইগারদের কাছে সর্বনিম্ন রানের লজ্জায় নিউজিল্যান্ড

প্রকাশিত : ০৫:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১