০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

টাইগারদের প্রথমবারের মতো নিউজিল্যান্ডবধ

কদিন আগে অস্ট্রেলিয়াকে নিজেদের মাটিতে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাও শুরু হলো দারুণভাবে। এর আগে টি-টোয়েন্টিতে দশ ম্যাচে কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। আজ প্রথমবার সংক্ষিপ্ততম সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে হারানোও হয়ে গেল।

মূল কাজটা করে দিয়েছেন বোলাররাই। নিউজিল্যান্ডকে তাদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট করে বাংলাদেশের জয়ের রাস্তা পরিষ্কার করে দেন তারা। লক্ষ্য ছিল মাত্র ৬১ রানের।

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সেই লক্ষ্য পাড়ি দিতে গিয়ে শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল টাইগাররা। ৭ রানের মধ্যে হারিয়ে বসেছিল ২ উইকেট। শেষ পর্যন্ত আর মিরাকল ঘটিয়ে কিছু করতে পারেনি কিউইরা।

৫ ওভার হাতে রেখে ৭ উইকেটের সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ। যে জয়ে পাঁচ ম্যাচের সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এটিই বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডবধ। এর আগে দশ ম্যাচের প্রতিটিতেই হার দেখতে হয়েছিল টাইগারদের।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

টাইগারদের প্রথমবারের মতো নিউজিল্যান্ডবধ

প্রকাশিত : ০৬:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১