০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফির মুক্তি

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়ামার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি জেল থেকে মুক্তি পেয়েছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) দেশটির বিচার মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপি’কে এ খবর নিশ্চিত করেছে।

তিনি এখনও দেশে আছেন কি-না সে সম্পর্কে কিছু বলা হয় নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মুক্তি পাওয়ার পরই তিনি রবিবার একটি বিমানে করে চলে গেছেন তুরস্কের ইস্তাম্বুলে।

প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, দেশে থাকা কিংবা দেশ ছেড়ে যাওয়া উভয় শর্তেই তাকে মুক্তি দেয়া হয়েছে। এবং সমঝোতার মাধ্যমে মুক্তি পেয়েছেন সাদি গাদ্দাফি। ওই সমঝোতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন উপজাতির বিভিন্ন গোষ্ঠীর সিনিয়র নেতারা ও প্রধানমন্ত্রী আবদুল হামিদ।

পিতা মুয়ামার গাদ্দাফির শাসনামলে সাদি গাদ্দাফি (৪৭) তার প্লে বয় লাইফ স্টাইলের জন্যে বিখ্যাত ছিলেন। তাকে ত্রিপোলির কারাগারে বন্দী রাখা হয়। মুয়ামার গাদ্দাফি ২০১১ সালে জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারান এবং পরে তাকে হত্যা করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফির মুক্তি

প্রকাশিত : ০৭:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১