১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

পেলের অস্ত্রোপচার সফল

গেল ছ’দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। তার বৃহদান্তের (কোলন) টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের হয়েছে।

অস্ত্রোপচার হওয়ার বিষয়টি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান পেলে। ৮০ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার জানান, গত শনিবার ‘সন্দেহজনক ক্ষত’ অপসারণের অস্ত্রোপচার হয় তার।

তিনবারের বিশ্বকাপজয়ী পেলে বলেন, ‘ভাগ্যবশত, আপনাদের সঙ্গে আমি জয় উদযাপন করতে অভ্যস্ত। আমি এই ম্যাচে মুখোমুখি হব হাসিমুখে, প্রচুর আশাবাদ ও বেঁচে থাকার আনন্দে।’
পাঁচ দিন আগে, সান্তোস ও নিউইয়র্ক কসমসের সাবেক ফরোয়ার্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সমস্যা ‘গুরুতর কিছু নয়’ বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে জানান, ‘রুটিন পরীক্ষা’র জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন।

তবে এবার তিনি জানালেন, গত সপ্তাহে ডান বৃহদান্তে তার টিউমার ধরা পড়ে। ‘ভালো বোধ করার জন্য ধন্যবাদ ঈশ্বর এবং ডাক্তার ফাবিও ও ডাক্তার মিগুয়েল আমার স্বাস্থ্যের দেখভাল করছেন।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পেলের অস্ত্রোপচার সফল

প্রকাশিত : ১১:১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১